dalkhola to chakulia west bengal distance 2026 by Road: যারা ডালখোলা থেকে চাকুলিয়া খুব কম সময়ে পৌঁছাতে চান এবং বিভিন্ন সময়ে ইন্টারনেটে এই তথ্য পেতে খুঁজে বেড়ান তাদের জন্য পারফেক্ট প্রতিবেদন হলো এই প্রতিবেদনটি। কেননা এই প্রতিবেদনে আমরা পরিবেশন করব কিভাবে আপনি খুব সহজেই ডালখোলা থেকে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে পৌঁছাতে পারবেন? চলুন তাহলে দেরি না করে এবার শুরু করা যাক। চাকুলিয়া বছর পাঁচেক আগে অনেকেই এই জায়গাকে অত্যন্ত দুর্গম এবং অনুন্নত জায়গা বলেই মনে করতেন। কিন্তু বর্তমান সময়কালে চিত্রখানা একটা বদলেছে।

Dalkhola to chakulia west bengal distance 2026 for Travel
রাস্তাঘাট সর্বোপরি মোবাইল ব্যবস্থা জনজীবনকে এক উন্নত মান পর্যায়ে পৌঁছে দিয়েছে। ক্রমশ বিকশিত হয়েছে চাকুলিয়ার অর্থনৈতিক জীবন। বিভিন্ন রাস্তার মাধ্যমে সংযোগের সেতু ক্রমশ বৃদ্ধি পেয়েছে ডালখোলা এবং চাকুলিয়ার। আজ এই প্রতিবেদনে আমরা আলোচনা করব মূলত দুটি রাস্তা ধরে আপনারা চাকুলিয়াতে খুব সহজেই পৌঁছাতে পারবেন।
প্রথমে ডালখোলা থেকে জাতীয় সড়ক ধরেই কানকিতে নেমে চাকুলিয়াতে আসা। অন্যদিকে দ্বিতীয় রাস্তাটি হল ডাল খোলার ভুসামনি হয়ে গন্ডাল হয়ে পাট হাটি মোড় হয়ে চাকুলিয়াতে আসা। তবে আপনার সঙ্গে যদি বাইক থাকে এক্ষেত্রে আপনি উত্তর ডালখোলা অথবা অগ্রসেন মহাবিদ্যালয় বা কলেজের পাশে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে আপনি গন্ডাল হয়ে পাটহাটি মোড় হয়ে চাকুলিয়া তে আসতে পারেন। যাদের বাইক নেই তারা জাতীয় সড়ক ধরে অটো অথবা বাসে চড়ে কানকিতে নেমে কানকি থেকে টোটো অথবা অটো ধরে চাকুলিয়া তে আসতে পারেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ডালখোলা থেকে চাকুলিয়ার দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার।