Yamaha bikes: বাজারে চলে এলো ইয়ামাহা কোম্পানির নতুন বাইক Yamaha R25!

Yamaha bikes about yamaha R25: এবার বিখ্যাত জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থা ইয়ামাহা নিয়ে এলো নতুন বাইক বলা ভালো স্পোর্টস বাইক যার নাম ইয়ামাহা আর ২৫ (yamaha R25) । প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এটা ২০২৬ সালের নতুন ভার্সন যা মালয়েশিয়া তে আপডেট করা হয়েছে। এই আপডেটটিতে বড় কোন মেকানিক্যাল পরিবর্তন না থাকলেও নতুন দুটি কালার অপশন গ্রাহকদের জন্য যুক্ত হয়েছে এর মধ্যে প্রথম কালার টি হল আইকন ব্লু এবং দ্বিতীয় কালার টা হল মিন্ট গ্রিন।

এই দুটি কালার ( yamaha R25 Colour) বা রং বাইকপ্রেমীদের পছন্দ হবে বলে মনে করছে ইয়ামাহা কোম্পানি। কেননা আইকন ব্লু এর মাধ্যমে বাইকে এসেছে উজ্জ্বল এবং স্পোর্টিং সম্পন্ন লুক। এছাড়া যে সমস্ত বাইকপ্রেমীরা বাইকের এগ্রেসিভ ডিজাইন পছন্দ করেন এটা তাদের জন্য আদর্শ। এখানে আরো একটি কথা না বললেই নয়, এই রং অনেকটা ইয়ামাহা আর ১৫ থেকে অনুপ্রাণিত। অর্থাৎ আপনি যদি ইয়ামাহা রেসিং ব্লুয়ের রংটি দেখেন তাহলে এই রংটি আপনি খুব ভালোভাবেই চিনতে পারবেন।Yamaha bikes about yamaha R25

আরো পড়ুন  Dashcam for Car : আপনি কি কার বা ফোর হুইলার ব্যবহার করেন তাহলে অবশ্যই ব্যবহার করুন Dash cam!

দ্বিতীয় কালারটি হল মিন্ট গ্রিন। এটা একটি নতুন ধরনের রং বা বাইক প্রেমিদের কাছে নতুন কালার অপশন। এই রং মূলত হালকা সবুজ তার সঙ্গে রয়েছে কালো এবং লালের গ্রাফিক্স। যারা অনন্য বা ইউনিক বাইকের কালার খোঁজেন তাদের জন্য এই রং একেবারে প্রথম পছন্দ হতে পারে।

সবার আগে খবর পেতে এখনই যুক্ত হন
চাকরি • রেজাল্ট • সরকারি প্রকল্প • ব্রেকিং নিউজ • ভাইরাল আপডেট

এবার এক নজরে দেখে নিন ইয়ামাহা আর ২৫ এর ইঞ্জিন এবং পারফরম্যান্স ( yamaha R25 Performance)কেমন? নতুন রং বাজারে চলে এলেও বাইকের মেকানিক্যাল বিষয়টি এখনো অপরিবর্তিত রয়েছে। ইঞ্জিন রয়েছে ২49 সিসির। পাওয়ার রয়েছে ৩৪.৯ বিএইচপি। এছাড়া তর্ক রয়েছে বাইশ দশমিক ছয় এন এম সম্পন্ন। অর্থাৎ আগের ভার্সনের মতোই ভালো পারফরমেন্স পাওয়া যাবে বলেই মত অভিজ্ঞ মহলের।

আরো পড়ুন  Maruti Brezza facelift spied 2026: এক নজরে দেখে নিন মারুতি ব্রেজা CNG সহ আর কি কি আপডেট নিয়ে এসেছে দেখুন।

এবার জেনে নিন এর দাম ((yamaha R25 Price in India) কত হতে পারে? ভারতীয় মুদ্রায় ইয়ামাহা আর২৫ এর লঞ্চ হওয়ার সম্ভাবনা এখনই খুব কম। তবে ভারতীয় মুদ্রায় এর দাম 5 লক্ষ 50 হাজার টাকা। যে সমস্ত বাইকপ্রেমি ভাবছেন কবে তারা হাতে পাবেন এই বাইক তাদের জন্য এখনই ভালো খবর দিতে পারছে না জাপানি বাইক প্রস্তুতকারক সংস্থাটি।

Leave a Comment