Donald Trump Hormuz: এবার হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ট্রাম্প প্রণালী রাখলেন মার্কিন প্রেসিডেন্ট!

Donald Trump Hormuz Rename: এবার হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতিতে নামটাই বদলেই দিলেন তিনি। উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার পারস্য উপসাগর এবং প্রমাণ উপসাগরের সংযোগ রক্ষাকারী জলপথের নাম বদলে তিনি রাখলেন ট্রাম্প প্রণালী। ইতিমধ্যে তার সমাজ মাধ্যম ট্রুথ শো সালে তিনি সংশোধিত মানচিত্রের ছবিটি পোস্ট করে ফেলেছেন।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে সেই ছবি বা ম্যাপের তলায় কোন ক্যাপশন হিসেবে কোন কিছু লেখা হয়নি। এই ছবিটি প্রথমে আই স্ট্যান্ড উইথ ট্রাম্প ৪৭ নামে একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। পরবর্তী সময়কালে মার্কিন প্রেসিডেন্ট নিজের সমাজ মাধ্যমে সেটিকে শেয়ার করেন।

উল্লেখ করা যেতে পারে যে এর আগের সপ্তাহে পাকিস্তান এবং ওমান সফরে গিয়েছিলেন ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি। পরবর্তী সময়ে জানা যায় যে শান্তি ফেরাতে আমেরিকা কে তিন দফা প্রস্তাব দিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এবং সেখানে আমেরিকা অবরোধ তুলে নিলে পরমাণু সংক্রান্ত বোঝাপড়া শুরু করতে চাইছে ইরান। তবে এ প্রসঙ্গে আমেরিকা কোন আনুষ্ঠানিকভাবে বিবৃতি না দিলেও মার্কিন সংবাদ মাধ্যমের একটা অংশ জানিয়েছে ইরানের প্রস্তাবে সায় দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্পের সরকার।

আরো পড়ুন  CBSE Three language: নবম শ্রেণীতেই ১লা জুলাই থেকে তৃতীয় ভাষা বাধ্যতামূলক? বই না থাকলে অন্য ব্যবস্থা।

Leave a Comment